কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম (৬৫) সোমবার রাত ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইমপ্লান্ট হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্নানিল্লাহে রাজেউন। মরহুম সফিকুল ইসলাম উপজেলার ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামের মৃত তাইজ উদ্দিনের পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনীন, আত্মিয়-স্বজন সহ অশ্যংখ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর বালিখাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সফিকুর রহমানের মৃত্যুর খবর শুনে গতকাল সকাল ১১ টায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ মরহুমের বাড়ী গিয়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এসময় বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী হুমায়ূন কবির বাবুলসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন