কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবকের মৃত্যু

নিহত মো. নয়ন

ওমান সালতানাতের সালালায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিন টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায়) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (২২) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।নিহত মো. নয়ন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মো. শাহ্ জালাল মজুমদার খোকনের বড় ছেলে।

নিহতের পিতা শাহজালাল নতুন কুমিল্লাকে জানান, গত দুই বছর পূর্বে জীবিকার সন্ধানে ওমান পাড়ি দেয় সে। ঘটনার দিন ওমানের সালালা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

এসময় গাড়িতে থাকা চৌদ্দগ্রামের অপর তিন যুবক আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ দেশে আনার পক্রিয়া চলছে। নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন