কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় ইয়াবা সেবী এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি

কুমিল্লা চান্দিনায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক ইয়াবা সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ( ১১ই নভেম্বর) রাত ১টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ জামে মসজিদের পিছনে ইয়াবা সেবনকালে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ। এসময় তার সাথে থাকা ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া ঘটনাস্থলে পৌঁছে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর মোল্লা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন। সোমবার (১২ই নভেম্বর) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন