কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই আব্দুল হামিদ!

মেয়েকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দি করে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। চুয়াডাঙ্গার জীবননগরে হ্যালিপ্যাড সংলগ্ন পাড়ায় এ ঘটনা ঘটেছে । শিকলবন্দি জামাই ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৩০)।

শিকলবন্দি সোহরাব সাংবাদিক দের জানান, ৮-১০ দিন আগে মোবাইলে টাকা দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী নীলাকে আঘাত করি। এরপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে।

আমি গত রবিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে এলে আমার মামাশ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখে এবং চরম ভাবে আমাকে মারপিট করে।

এ বিষয়ে মামাশ্বশুর মসলেম উদ্দিন সাংবাদিকদের জানান, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগনে জামাই সোহরাব হোসেনকে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছি।

সে পালিয়ে যাওয়ার পর তার বাবা-মা আমাদের নামে যেনো মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা এলে আমরা তাকে তাদের হাতে তুলে দেবো বলে তিনি জানান।

আরও পড়ুন