কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

ছাত্রদলের লগো

১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের মধ্যে দিয়ে চলবে কাউন্সিল।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের ঘোষণা দেন।

খায়রুল কবির খোকন বলেন, কাউন্সিল উপলক্ষে ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ জুন ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ, ২৭ ও ২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, ২৯ ও ৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ, প্রার্থিতা যাচাই-বাছাই ১, ২ ও ৩ জুলাই, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই, প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, প্রার্থীদের সম্পর্কে আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই, ৭ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। প্রার্থীরা ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন