কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ইউএনও’র স্ত্রীর মোবাইল উদ্ধারে ৬ সদস্যের ডুবুরি দল!

মোবাইল ফোন উদ্ধারে ডুবুরি দল

বন্যার পানি দেখতে গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় হাত থেকে পানিতে পড়ে যায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের স্ত্রীর মোবাইল ফোনটি। প্রিয় ফোনটি হারিয়ে মনখারাপ সহধর্মিণীর।

এ দৃশ্য সইতে না পেরে ফায়ার সার্ভিসকেই কল করে বসলেন এই কর্মকর্তা। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে ৬ সদস্যের একটি দল। কয়েক ঘণ্টা চেষ্টার পর উদ্ধার হয় মোবাইল শখের ফোনটি। এই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত উৎসুক জনতা। ঘটনাটি টক অব দা টাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে বন্যার পানি দেখতে গিয়ে ওই স্থানে একটি ব্রিজে দাঁড়িয়ে স্ত্রীর সাথে মোবাইলে সেলফি তোলার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে মোবাইলটি পানিতে পড়ে যায়। পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা ডুবুরির জন্য জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

একদিন পর শুক্রবার মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরির দল বহুকষ্টে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করে। এই দৃশ্য দেখার জন্য ব্রিজের দুপাশে কয়েকশ উৎসুক মানুষ জড়ো হন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, স্যামসাং গ্যালাক্সি এস-১০ মডেলের মোবাইলটি তার স্ত্রীর খুব প্রিয়। তাই ফোনটি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাহায্য নেয়া হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাত

আরও পড়ুন