কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

এবার দেড় ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় ঈদ যাত্রা

দ্বিতীয় মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতু চালুর সুফল পাচ্ছেন এবারের ঈদে বাড়ি ফেরা যাত্রীরা। গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহায় যাত্রীরা যানজটের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন। মাত্র দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছেন যাত্রীরা।

২০১৮ সালের ঈদুল আজহার সময় যারা যানজটের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত যানজটে আটকে ছিলেন এবার তারা দুই ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছেন। যাত্রীদের সেই ভোগান্তির চিত্র এখন আর নেই। যানজটের সেই চির চেনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এখন ভিন্ন চিত্র।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত থেকে শুরু হয় ঈদের ছুটি। বাড়ি ফেরা মানুষ যাত্রীবাহী ও প্রাইভেট যানবাহনে স্রোতে মতো বাড়ি ফিরলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট ছিল না। শনিবারও মহাসড়কের একই চিত্র ছিল। পুরো সড়ক ফাঁকা।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। ২০১৮ সালের কোরবানির ঈদের দুইদিন আগে তীব্র যানজটের কারণে ঢাকা থেকে কুমিল্লায় আসতে সময় লেগেছিল ৫-৬ ঘণ্টা। এবার লাগছে মাত্র দেড় থেকে দুই ঘণ্টা।

কুমিল্লা-ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, গত কোরবানির ঈদে ঢাকা থেকে কুমিল্লায় আসতে সময় লেগেছিল প্রায় ছয় ঘণ্টা। কিন্তু নতুন তিনটি সেতু চালু হওয়ায় আগের মতো ভোগান্তি নেই। দেড় দুই ঘণ্টার মধ্যে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছতে পারছি আমরা।

কুমিল্লা বাস মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন তিনটি সেতু চারলেন বিশিষ্ট হওয়ায় নির্ধারিত সময়েই আমাদের বাস সার্ভিস যাত্রীদের গন্তব্যে পৌছে দিতে পারছে। মহাসড়কে কোথাও কোনো যানজট নেই। তিনটি সেতু চালু থাকার সুফল পাচ্ছে যাত্রী, চালক ও মালিক পক্ষ।

দাউদকান্দির স্থানীয় আলমগীর হোসেন নতুন কুমিল্লা.কমকে বলেন, ঈদে যারা ২০১৮ সালেও বাড়ি গিয়েছিলেন তাদের কাছে কাঁচপুর, মেঘনা ও দাউদকান্দির গোমতী সেতু এলাকা ছিল দুর্ভোগের স্থান। কিন্তু গত রমজানের ঈদের মতো এবারের কোরবানির ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন যাত্রীরা। যাত্রীরা কখন বিনা যানজটে সেতু তিনটি অতিক্রম করছে তা টেরই পাচ্ছেন না।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন নতুন কুমিল্লা.কমকে বলেন, নতুন তিনটি সেতু চালু থাকায় গত বৃহস্পতিবার ও শুক্রবারের তুলনায় শনিবার গাড়ির চাপ কিছুটা কম। তবে পোশাক শ্রমিকদের ছুটি শেষে শনিবার রাত থেকে মহাসড়কে হয়তো যাত্রীবাহী বাসে যাত্রীদের চাপ কিছু বাড়তে পারে।

কুমিল্লা হাইওয়ে অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে বলেন, কোথাও যানজট না থাকলেও আমরা কেউ বসে নেই। মহাসড়কের যানজটপ্রবণ এলাকাসহ সব স্থানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। রাতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশসহ স্থানীয় প্রশাসন বেশ তৎপর রয়েছে।

আরও পড়ুন