কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
কুমিল্লায় ইলিশ বোঝাই পিকআপভ্যানে ডাকাতি, ডাকাত সর্দার গ্রেফতার ভিডিও ভাইরালের পর কুমিল্লা নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার  কুমিল্লায় জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কুমিল্লায় আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন শুরু ৮ নভেম্বর কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশ গ্রেফতার ৮১ কি.মি রেলপথে মুরাদনগর উপেক্ষিত, স্টেশনের দাবিতে মানববন্ধন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে ৩৮৫ জন আটক মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা

কুমিল্লায় ইলিশ বোঝাই পিকআপভ্যানে ডাকাতি, ডাকাত সর্দার গ্রেফতার

গ্রেফতার ইদ্রিস মিয়া/ নতুন কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার রাত রাজধানীর শনির আখড়া এলাকা থেকে এসআরবি-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২), কুমিল্লা এবং এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ীর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জাগো নিউজকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর চৌমুহনী এলাকার হেকিম আব্দুল মান্নানের ছেলে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গত ২ সেপ্টেম্বর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে ডাকাতির ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ইলিশ মাছ কিনে পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে একটি সাদা রঙের পিকআপ দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল।

এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছ ব্যবসায়ী, চালক ও সহযোগীকে মারধর করে। পরে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ এবং ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। এ ঘটনায় মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় ডাকাতির মামলা করেন। মামলার পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। এরপর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ডাকাতির ১৯টি মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। বিদেশফেরত প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে বিভিন্ন স্থানে ডাকাতি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাকাতির ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইদ্রিস মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লার মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন