কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চাঁদপুরে এক ঘর থেকে স্বামী-স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তি। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)।

চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।

কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বলেন, ভোর রাতে মাইনুদ্দিন ও ফাতেমার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মাইনুদ্দিন তার স্ত্রীকে বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করেন। এরপর তিনি ঘরে ঘুমিয়ে থাকা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজে ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, মাইনুদ্দিন চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন। রোববার তিনি বাড়িতে আসেন। মাইনুদ্দিন ও ফাতেমার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই ছিল। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন