কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

পুরস্কার পেলেন কুমিল্লার চার পুলিশ কর্মকর্তা

পুলিশের চট্টগ্রাম রেঞ্জে পেশাগত দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন কুমিল্লা জেলা পুলিশের ৪ কর্মকর্তা।

রোববার (৬ জুন) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভার শেষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, জেলা পুলিশের সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল (১ম), দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা (২য়), জেলার চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন (১ম) ও কোতয়ালি মডেল থানার এএসআই হান্নান আল মামুন (২য়)।

সভা সূত্রে জানা যায়, গত মে মাসে অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও পলাতক আসামি গ্রেফতারসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনের ক্ষেত্রে দক্ষতা, সততা, সাহসিকতা ও পেশাদারীত্বের স্বীকৃতিস্বরূপ রোববার মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক-তদন্ত, এসআই ও এএসআই পর্যায়ে মোট ১২ জন কর্মকর্তাকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্যে ৪ জনই কুমিল্লার।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ নতুন কুমিল্লাকে বলেন, ভাল কাজের স্বীকৃতি হচ্ছে পুরস্কার। তাদের এ পুরস্কার অর্জন জেলা পুলিশের সকল সদস্যের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে।

আরও পড়ুন